July 9, 2026, 8:43 pm

নির্বাচন সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা চলছে: বিজিবি অধিনায়ক

Reporter Name
  • আপডেট Monday, December 15, 2025
  • 215 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহলদল চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তে চারটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান আটক করেছে বিজিবি। নির্বাচনকে সামনে রেখে মূলত দেশকে অস্থিতিশীল করার জন্য এ ধরনের অস্ত্র চোরা চালান ঘটছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু অস্ত্র প্রবেশের পরিকল্পনা করেছে চক্রটি। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে সোমবার সকাল ৯টায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে মোটরসাইকেল চালকসহ এক আরোহীকে দূর থেকে থামাতে সংকেত দিলে তারা দিক পরিবর্তন করে পালানোর সময় একটি ব্যাগ ফেলে দেয়। পরে টহল দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগে থাকা কালো পলিথিনে মোড়ানো চারটি ইউএসএ প্রস্তুতকৃত পিস্তল, নয়টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর