July 9, 2026, 4:10 pm

নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকার: ডা. জাহিদ

Reporter Name
  • আপডেট Friday, May 9, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জনগণ দ্রুত নির্বাচন চায়। তারা চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের উদ্যোগে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশে বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আজকের যে বিষয়বস্তু প্রবাসীদের ভোটাধিকার আমাদের প্রায় দশ মিলিয়ন বা ১ কোটিরও বেশি প্রবাসী বিদেশ থাকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বিগত ১৭ বছর যাবত এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বর্তমানে ডক্টর ইউনুস নেতৃত্বে সংস্কার চলছে আশা করব জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে।
তিনি বলেন, বিগত সরকারের আমলে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে যার মাধ্যমে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে যে রেমিটেন্স যোদ্ধারা আছে তার জন্য প্রথম উদ্যোগ নিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টর আজ অর্থনীতিতে যে অবদান রাখছে তাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যই হয়েছিল। এজন্য তাকে আজীবন স্মরণ করার দরকার মুক্তিযুদ্ধের পাশাপাশি।
জাহিদ বলেন, আজকে আওয়ামী লীগকে মানুষ দেখতে পাচ্ছে না। কারণ, তারা তাদের কাজের অপকর্মের ফল পাচ্ছে। এই আওয়ামী লীগ জনগণের কাছে কোন দায়বদ্ধতা ছিল না বলে বিগত আমলে কোন ভোট হয়নি। আওয়ামী লীগ যে কাজ করেছে তার প্রায়শ্চিত্ত অবশ্যই তাদের করতে হবে। যে ঐকমতের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে সেই ঐক্যমত আমাদের ধরে রাখতে হবে। বর্তমান সরকারকে বলব যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে জনগণ তা চায় না। জনগণ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে তাই অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক।
সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া, ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু (যুক্তরাজ্য ), এ্যাড. পারভেজ (যুক্তরাজ্য), ব্যারিষ্টার মরিয়াম চৌধুরী, প্রভাষক খোকন (ইতালি), এম এম রাশেদ ও ইকবার হোসেন (লন্ডন), মমতাজ হোসেন লিপি (মহিলা দল কেন্দ্রীয় কমিটি), বিল্লাল হোসেন মাল (শ্রমিক দল), আব্দুল হামিল ভূইয়া, জাফর দেওয়ান (সৌদি আরব) প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর