May 18, 2026, 1:08 pm

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

Reporter Name
  • আপডেট Sunday, August 31, 2025
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আজ রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এটা উদ্বেগজনক। এটার ভালোভাবে তদন্ত হওয়া দরকার। নির্বাচনকে বিলম্ব করার জন্য কোনো একটি শক্তি এ ধরনের কাজ করেছেন। লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ প্রমাণ করে সরকার একটি দলের ওপর দুর্বল, জামায়াতের এমন অভিযোগের প্রসঙ্গে ফখরুল বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, করতেই পারেন। তার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর