July 9, 2026, 12:14 pm

নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ নেই : ডা. ইরান

Reporter Name
  • আপডেট Tuesday, December 26, 2023
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘একতরফা’ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই। জনগণ ডামি প্রার্থির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করবে। আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচনে তারা ভোট দিতে যাবে না। বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় লেবার পার্টির পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একতরফা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এখন জনগণের প্রতিপক্ষ। সাধারণ মানুষ ভোটাধিকার হরণকারীদের বিভিন্নভাবে নাজেহাল করছে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে। নৌকা মার্কায় ভোট না দিলে গায়েবী মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, বাদশা মিয়া, মহানগর নেতা এনামুল হক, মো. লিটন খান, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ নেতাকর্মীরা অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর