July 8, 2026, 11:05 pm

নির্বাচন কমিশনকে লালকার্ড প্রদর্শন করে এবি পার্টির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Thursday, November 16, 2023
  • 289 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশনকে লালকার্ড প্রদর্শন করে মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি।আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লালকার্ড প্রদর্শন মিছিলে করে দলটি।
মিছিল শেষে বিক্ষোভ সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, অবৈধ নির্বাচন কমিশনের প্রধান হাবিবুল আউয়াল আজ দেশদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী সরকারের ফরমায়েশ বাস্তবায়ন করতে তিনি আজ জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আবারও ২০১৪ ও ‘১৮ সালের মতোই একটি সাজানো নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণ আর তাদের সেই সুযোগ দেবে না।
সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা জনগণের পক্ষ থেকে বিতর্কিত নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের পদত্যাগ দাবি করছি। লালকার্ড প্রদর্শন মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর