July 9, 2026, 1:36 am

নির্বাচনি ‘নাশকতা-অপপ্রচার’ প্রতিহত করাই আ.লীগের লক্ষ্য: ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Wednesday, November 22, 2023
  • 93 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নির্বাচনকে সামনে রেখে ‘নাশকতা ও অপপ্রচার’ প্রতিহত করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনও চেষ্টাই সফল হবে না।’ আজ বুধবার (২২ নভেম্বর) বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা উপকমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন এসে গেছে। ফুল কিছু ফুটতে শুরু করেছে। আরও অনেক ফুল ফুটবে। নির্বাচনের মনোনয়নপত্র সরকারিভাবে নির্বাচন কমিশনে জমা দেওয়া পর্যন্ত শতফুল ফুটবে। কাজেই এ নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার চূড়ান্ত হয়েছে। বিদেশ নিয়ে এখন আর মাথা ঘামানোর প্রয়োজন নেই। তারা (যুক্তরাষ্ট্র) হামাস-ইসরায়েল,  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত। লেবানন এর মধ্যে জড়িয়ে গেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার শক্তি বাংলাদেশের জনগণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর এটি আরও পরিষ্কার হয়ে গেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। আবারও সারা বাংলায় নতুন ইতিহাস সৃষ্টি হবে।’ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কোচেয়ারম্যান কাজী জাফরুল্লাহর সভাপতিত্বে সভায় উপকমিটিগুলোর নেতারা অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর