July 9, 2026, 10:59 am

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি চক্রান্তকে রুখে দিতে নৌকা মার্কায় ভোট দিন : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

Reporter Name
  • আপডেট Wednesday, December 27, 2023
  • 95 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-৪ আসনের নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচনী প্রচারে গিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, অনেকেই রাজনীতিতে আসছেন ঋণ খেলাপি করে, অসৎ উপায়ে টাকা উপার্জন করতে। এটা দেশের জন্য বড় অশনি সংকেত। আজ বুধবার কাপাসিয়ার টোকে নৌকার নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার দেশি-বিদেশি চক্রান্তকে রুখে দিতে নৌকা মার্কায় ভোট দিয়ে চক্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে। ১৯৫৪ সালে তাজউদ্দীনকে আহমদকে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, ঠিক সেভাবেই বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিদ দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, সাংবাদিক মজিবুর রহমান (মিলন), ইউপি চেয়ারম্যান এমএ জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ ওয়াহিদ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর