July 9, 2026, 8:44 am

নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে লাল কার্ড দেখাল যুব অধিকার পরিষদ

Reporter Name
  • আপডেট Friday, December 29, 2023
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ৭ জানুয়ারির নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে লাল কার্ড দেখিয়েছে গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে নজরুলের গানে গানে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
এ সময় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, তফসিলের শুরু থেকেই আমরা বলছি নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। একতরফা নির্বাচন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক বিপর্যয়সহ সামগ্রিক বিপর্যয় ডেকে আনবে। ভারতীয় মদদের এই একতরফা নির্বাচন দেশকে ধ্বংসের দিকে নেবে। তাই আমরা এই নির্বাচন প্রত্যাখান করেছি, জনগণকেও প্রত্যাখান করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, নির্বাচনী হলফনামায় প্রার্থীদের সম্পদের গড়মিলের তথ্য প্রকাশিত হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামন জাভেদের ২ হাজার ৩ কোটি টাকার সম্পত্তির তথ্য প্রকাশিত হয়েছে, নিজাম হাজীরর ৫০০ কোটি টাকার বাগান বাড়ি।
কিভাবে তারা এত টাকার মালিক হলো, তাদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে?
দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে আবারও ক্ষমতা নবায়ন করতে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী নিজেই বলেছে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিসের নির্বাচন? যেখানে কোনো বিরোধীদল নাই। আমরা এই নির্বাচন মানি না। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, এই দখলদার সরকার দেশকে অন্ধকারের অতল গহ্বরের দাঁড়প্রান্তে এনে দাঁড় করিয়েছে। ২০১৪ সালে বিনাভোটে, ২০১৮ সালে দিনের ভোট রাতে করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের অবৈধ সুযোগ-সুবিধা দিয়ে বন্দুকের শক্তিতে ক্ষমতা দখল করে আছে। একই ঘটনার পুনরাবৃত্তি ২০২৪ সালে এদেশের যুব সমাজ হতে দেবে না। সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, দেশে বেকারত্বের মহামারি চলছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন, দেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে।
ব্যাংকগুলো লোটপাট করে নেওয়া হয়েছে। দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই সরকারের পেটুয়া বাহিনী। এখন জাতীয় নির্বাচনের নামে তামাশা করতে রাষ্ট্রের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে জনগণের সঙ্গে প্রতারণার আয়োজন করছে।
সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম বলেন, গণতন্ত্র, বাকস্বাধীনতা, মানবাধিকার দেশে আজ বিপন্ন। উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো থেকে দেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। আওয়ামী দখলদার সরকারের ক্ষমতার লোভের কারণে অসংখ্য গুম, খুন, বিরোধী দলমতের মানুষকে দমনপীড়ন চালাচ্ছে।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, সৈয়দ মাহবুবুর রহমান ও সবুজ সেরনিয়াবাতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সিনি. যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ প্লাবন আহমেদ, হুসাইন নুর, ফয়সাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, ওসমান আরিফ, ঢাকা জেলা উত্তর যুব সভাপতি গাজী রুবেল রানা, হবিগঞ্জ জেলা যুব সাংগঠনিক সম্পাদক সায়মন হোসেন, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার সিনি. সহসভাপতি শামসুল আলম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর