স্টাফ রিপোর্টার, টঙ্গী :: নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টঙ্গীতে আজ শুক্রবার বিকেলে এক মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার আয়োজনে ঢাকা-ময়মনসিংহ রোডের টঙ্গী সরকারি কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি। পরিবার, সমাজ ও রাষ্ট্র একসাথে এগিয়ে এলেই এই নির্মমতা রোধ করা সম্ভব।” তারা নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং নারী নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি নারীদের মানসিক ও আইনি সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সভাপতি আনোয়ারা বেগম, সুজন সভাপতি মনিরুল ইসলাম রাজিব, শিক্ষক নিজাম উদ্দিন, নাট্যজন শাহজাহান শোভন, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেছা সিমা,সহ-সাধারণ সম্পাদক নরজাহান, নারী অধিকারকর্মী রেহেনা প্রমুখ।