নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির)প্রতিষ্টা বার্ষিকীতে ১লা সেপ্টেম্বর নান্দাইল উপজেলা শাখার আয়োজনে(মোয়াজ্জেমপুর দলীয় কার্যালয়)মাজার বাসস্ট্যান্ডের সামনে আলোচনা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্টিত হয়। বিএনপির প্রতিষ্টাতা সদস্য(নান্দাইল-ঈশ্বরগঞ্জ)আসন থেকে একাদিকবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি,বর্ষীয়ান রাজনীতিবিদ, গণমানুষের নেতা,বহু শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ খুররম খান চৌধুরীর সুযোগ্য সন্তান; ময়মনসিংহ জেলা বিএনপির সম্মানিত সদস্য নাসের খান চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্টানে যোগদান করেন।এছাড়াও ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সদস্য ও নান্দাইল কানুরামপুরের দুলাল মিয়া শভু,মোঃ মানিক মিয়া,জলিল,সোহরাব,কাজল, মজনু,রাজীব,উজ্জল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।