April 29, 2026, 6:39 pm

নান্দাইলে গ্রামীণ উন্নয়নে পাকা রাস্তার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

Reporter Name
  • আপডেট Wednesday, April 29, 2026
  • 21 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি জন গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। শনিবার উপজেলার কানুরামপুর সুরেশ ডাক্তার বাড়ি থেকে কালিয়াপাড়া পর্যন্ত নির্মিত এলজিইডির সড়কের শুভ উদ্বোধন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ,যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত,উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলামসহ,মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল,বিএনপি নেতা আবদুল মোনায়েন,রনি,কুতুবপুর মাদিনাতুল মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম সহ আরও নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের-অধীনে বাস্তবায়িত এ সড়কটি কামালপুর সড়ক অতিক্রম করে কালিয়াপাড়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে। সড়কটি চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর