May 19, 2026, 12:24 am

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, January 17, 2025
  • 85 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর থেকে গ্রেফতার করা হয়। রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে পাবনার রুপপুর এলাকায় সদর থানার বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরের কয়েকজন লোক। এরপর তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর