July 9, 2026, 12:13 pm

নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, October 9, 2025
  • 90 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোর জেলার সিংড়া উপজেলায়  বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ  কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে। বিকেলে মেলা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন। এ মেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ১৫টি স্টলে তাদের উদ্ভাবিত বিজ্ঞার প্রকল্প উপস্থাপন করে। এছাগা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর