June 1, 2026, 2:21 am

নাটোরের হরিজন পল্লীতে বিএনপি প্রার্থী দুলুর নির্বাচনী জনসংযোগ

Reporter Name
  • আপডেট Friday, February 6, 2026
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু শহরের পিলখানা এলাকায় হরিজন পল্লীতে নির্বাচনী জনসংযোগ করেছেন।
আজ শুক্রবার বেলা ১১টায় জনসংযোগকালে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ সোহেল ও নাসিম উদ্দিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
এ সময় দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে প্রথম ঐক্যবদ্ধ করে বাংলাদেশী পরিচয়ে সারা বিশ্বে পরিচিত করেছিলেন। তাঁর যোগ্য উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ, সকল জাতি-গোষ্ঠিকে সঙ্গে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়ে তুলতে চান। সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সবাই ধানের শীষে ভোট দিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর