July 7, 2026, 2:46 am

ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে : মিন্টু

Reporter Name
  • আপডেট Monday, February 9, 2026
  • 131 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ সঠিক পথে না এগোলে তরুণদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ধানের শীষে ভোট দিলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। একমাত্র তারেক রহমানই বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে পারেন। তারেক রহমান ছাড়া অন্য কারো হাতে বাংলাদেশ নিরাপদ নয়। আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি
আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের সঠিক অগ্রযাত্রা নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিতে হবে। দেশের উন্নয়ন ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ রাখতে ধানের শীষই একমাত্র ভরসা। কোনো অপশক্তি যেন ভোটাধিকার হরণ করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সোনাগাজীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। লালপোলে ফ্লাইওভার নির্মাণ, নদীভাঙন রোধে মুসাপুর রেগুলেটর স্থাপন, গ্যাস সংযোগের ব্যবস্থা, সোনাগাজী কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীতকরণ এবং একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আব্দুল লতিফ জনি, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, গাজী হাবিব উল্লাহ মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর