স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি নির্বাচনী আসনে ১০জন সহকারি রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং অধিক্ষেত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সহকারি রিটার্নিং কর্মকর্তাদের বরাবার গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের চিঠি অনুযায়ী গাজীপুর-১ আসনে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (কালিয়াকৈর উপজেলা) ও গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অধিক্ষেত্র-গাজীপুর সিটি’র ১নং হতে ১৮ নং ওয়ার্ড), গাজীপুর-২ আসনে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অধিক্ষেত্র-গাজীপুর সিটি’র (১৯ নং ওয়ার্ড হতে ৩৯ নং ওয়ার্ড) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজীপুর সিটির (৪৩ হতে ৫৭ নংওয়ার্ড পর্যন্ত) ও রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট’র এক্সিকিউটিভ অফিসার অধিক্ষেত্র-গাজীপুর ক্যান্টনমেন্ট র্ব্ডো এলাকা, গাজীপুর-৩ আসনে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অধিক্ষেত্র-শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদরের সহকারি কমিশনার (ভূমি) অধিক্ষেত্র-গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়ন, গাজীপুর-৪ আসনে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অধিক্ষেত্র-কাপাসিয়া উপজেলা এবং গাজীপুর-৫ আসনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অধিক্ষেত্র-কালীগঞ্জ উপজেলা ও টঙ্গী থানা নির্বাচন কর্মকর্তা গাজীপুর সিটির (৪০ হতে ৪২ নং ওয়ার্ড) ও বাড়িয়া ইউনিয়ন ।