July 9, 2026, 6:23 pm

দেশে দখল ও সিলেকশনের রাজনীতি চলছে: আমির খসরু

Reporter Name
  • আপডেট Friday, March 8, 2024
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে দখল ও সিলেকশনের রাজনীতি চলছে। আইনজীবীদের ভোট হচ্ছে, ওখানে দখল করার কী আছে? সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে। এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে ‘৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে’ র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিসহ প্রত্যেকটা ক্ষেত্রে জনগণের কোন ভূমিকা নাই। প্রতিটি জায়গায় একটা সিলেকশনের প্রক্রিয়া চলছে। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদেরকে কেন সিলেকশনের মাধ্যমে উঠে আসতে হবে? তাদেরকে উঠে আসতে হবে রাজনীতির মাঠ থেকে, তাদের কার্যক্রমের মাধ্যমে। আর এই সম্ভাবনা বাংলাদেশের নারীদের মধ্যে আছে।
বাংলাদেশ ধর্ষণের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, এমন কোন দিন, সপ্তাহ এবং মাস নাই যে বাংলাদেশের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে না। ক্ষমতাসীনরা জড়িত থাকায় এই ধর্ষণের বিচার ও তার প্রয়োগ দেখা যায় না। তাদের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-নেত্রীরা এতে জড়িত। এ বিষয়ে যারা নারীবাদী হিসেবে পরিচয় দেন তারাও খুব একটা সোচ্চার হচ্ছেন না।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, নারীদের সর্বক্ষেত্রে ক্ষমতায়নের জন্য রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি বাড়িতে নারীদের উপর বিভিন্নভাবে বিনিয়োগ করতে হবে। সেটা হচ্ছে-কাজে ও কর্মক্ষেত্রে স্বাধীনতা, পারিবারিক জীবনে স্বাধীনতা, রাজনৈতিক জীবনে স্বাধীনতা এবং তাদের পেশাতে স্বাধীনতা। আজকে বাংলাদেশে নারীরা যত এগিয়ে এসেছে, তার পিছনে বাংলাদেশের রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক নেতাদের কাছ থেকে দিক-নির্দেশনা পেয়েছে এবং বাস্তবায়ন হয়েছে। এজন্য আজকে নারী সমাজ অনেকটা এগিয়ে এসেছে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর