নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা অর্জন করেছেন। জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন তাকে এ সম্মাননা দেয়। এর জন্য বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের কনফারেন্স রুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জীবিতোষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন।