July 9, 2026, 3:07 pm

মানুষ শান্তিতে থাকুক এটা বিএনপি চায় না তারা শুধু ষড়যন্ত্র করছে :: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, October 17, 2023
  • 153 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বঙ্গবন্ধু কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ম্যুরাল উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।সোমবার বিকেলে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন, মূল ফটক, বৃক্ষরোপন, মাঠ ভরাট, শহীদ মিনারে উদ্বোধন ও নবীবন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  মো.জাহিদ আহসান রাসেল।

এ সময় তিনি বলেন, বিএনপি দেশের মানুষের মঙ্গলে এমন কোন কাজ কখনো করতে পাড়েনি যে জনগণকে সেই কাজের কথা বলবে। তারা দেশবাসীর মঙ্গল করতে জানেনা তারা জানে শুধু ষড়যন্ত্র করতে, আগুন সন্ত্রাসের ঘৃণা রাজনীতি করে দেশবাসীর জানমালের ক্ষতি করছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এখন যে জায়গায় দাঁড় করিয়েছে আর বাংলাদেশ এখন যে চলমান উন্নয়ন প্রকল্প চলমান আছে বিএনপি ক্ষমতায় আসলে এসকল প্রকল্প কখনোই আলোর মুখ দেখবে না। তারা বাংলার সাধারণ জনগণের জন্য রাজনীতি করে না তারা আগুন সন্ত্রাস রক্তে রাজনীতি করে। তাদের শাসন আমালে বাংলাদেশে তেমন উন্নয়ন না হলেও দূর্নীতিতে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছে। যেটা এই জাতীর জন্য লজ্জা জনক। আমরা বাঙালি আর বিশ্বের কাছে মাথা নত করতে চাইনা আমরা বাঙালীরা বঙ্গবন্ধুর তৈরি সোনার বাংলাকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হিসেবে উন্নত বিশ্বের বুকে নাম লিখাতে চাই।

গাছা থানা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কলেজে পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহাম্মেদ মহির সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ মনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. শহীদ উল্লাহ, মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য এসএম শামীম আহম্মেদ, গাছা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আদম আলী, গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, গাজীপুর সিটি কর্পোশেনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিল হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, ৩২নং ওযার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৩৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, যুবলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক সফিকুল ইসলাম সফিক, বঙ্গবন্ধু কলেজের প্রভাষক মোঃ মামুনুর রশিদ প্রমুখ।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর