July 7, 2026, 4:08 am

দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, September 29, 2023
  • 123 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করার জন্য ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এসময় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করুন। এসময় প্রধানমন্ত্রী শহিদ মিনার ও বঙ্গবন্ধু কর্নারসহ দূতাবাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রথমে তিনি দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতে তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। ১৯৯৭ সালে এই চ্যান্সারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০০০ সালে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এর আগে, সরকারপ্রধান দূতাবাসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর