July 9, 2026, 10:20 pm

দেশের গরীব মানুষ যাতে স্বাবলম্বী হয় এটাই প্রধানমন্ত্রী পলিসি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, June 10, 2024
  • 91 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দেশের গরীব মানুষ যাতে স্বাবলম্বী হয় এটাই প্রধানমন্ত্রীর পলিসি। গরীব মানুষের যাতে কারো কাছে গিয়ে হাত পাততে না হয় তার জন্য দারিদ্র্য বিমোচনে এলজিইডি এর বিশাল ভূমিকা পালন করে দারিদ্র্য বিমোচন কার্যক্রম কে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০২০ সালে ১ মে থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৪ এর ৩০ মে প্রকল্পের কার্যক্রম শেষ হয়। উপজেলায় মোট ৯১ জন কর্মী প্রত্যেককে এক লাখ ২০ হাজার ৫০৫ টাকার করে চেক প্রদান করা হলো।
আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরইআরএম পি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
এছাড়া তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র বিমোচনে বিজিবি, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানা প্রকল্প হাতে নিয়েছে। এলজিইডি প্রতিমাসে প্রত্যেক কর্মীকে সাড়ে সাত হাজার টাকা বেতনের ব্যবস্থা করেছিল। সেই বেতন থেকে প্রতিমাসে ২ হাজার ১ শত টাকা সঞ্চয় হিসেবে ওই কর্মীর ব্যাংক একাউন্টে জমা হতো। আপনাদের সেই টাকায় আজ আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জমাকৃত টাকা নষ্ট না করে কিভাবে ওই টাকাকে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারেন সেই দিকে নজর দিবেন।
উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন , সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারুয়ার আলমসহ অন্যান্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর