July 9, 2026, 12:30 pm

দেবিদ্বারের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আবুল কাসেম ওমানী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, June 22, 2025
  • 72 জন দেখেছে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বহুল আলোচিত সাব্বির হত্যা মামলার এজহারভুক্ত আসামি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মো. আবুল কাসেম ওমানী (৬০)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা শহরের ছাতিপট্টি জামে মসজিদ এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
গ্রেফতারকৃত আবুল কাসেম ওমানী দেবিদ্বার পৌর এলাকার দেবিদ্বার গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিবি পুলিশের ওসি মো. আব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, ছাব্বির হত্যা মামলায় আবুল কাসেম ওমানী ৫ নম্বর এজহারভুক্ত আসামি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” চলাকালে দেবিদ্বারে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির (১৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
ঘটনার প্রায় এক মাস পর, গত বছরের ১৪ সেপ্টেম্বর নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে নাম উল্লেখসহ এবং আরও ১০০-১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। মোট আসামির সংখ্যা ২৪৯ জন। মামলাটি দায়ের হয় আদালতের নং-১১/১৬০, তারিখ-১৪/০৯/২০২৪ ইং। এ মামলায় ধৃত আবুল কাসেম ওমানীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর