July 9, 2026, 1:30 pm

দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, July 19, 2025
  • 64 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: “পরিকল্পিত বনায়ন করি—সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। আজ শনিবার দিনাজপুরের ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ময়দানে গিয়ে শেষ হয়। এরপর ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাইকে সম্মিলিতভাবে বনায়নে অংশ নিতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সদস্যসচিব মো. আনোয়ার হোসেন সরকার। দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর