July 8, 2026, 7:56 pm

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক বহিষ্কার

Reporter Name
  • আপডেট Wednesday, July 8, 2026
  • 23 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খোকনকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার গাজীপুর মহানগর তাঁতি দলের দপ্তর সম্পাদক মো. মানিক মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা এবং এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মো. মনোয়ার হোসেন খোককে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি বলেন, খোকনের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয়। এর আগেও তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছিল। তখন তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত প্রতিবেদনে দেখা যায়, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও মাঝেমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আতাত করে চলাফেরা করতেন। বিষয়টি বিবেচনায় নিয়ে তখন তাকে সাধারণ ক্ষমা করা হয়েছিল। তিনি আরও বলেন, সাধারণ ক্ষমা দেওয়ার পরও তিনি বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই এবার কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর