October 12, 2026, 8:46 am

তৃণমূল ও বিএনএম দুই-তিন কোটি টাকা নিয়ে নির্বাচনে যাচ্ছে: শাহজাহান ওমর

Reporter Name
  • আপডেট Thursday, November 30, 2023
  • 165 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তৃণমূল বিএনপি, বিএনএমকে ‘ফকিরনি পার্টি’ সম্বোধন করে শাহজাহান ওমর বলেন, ‘দুই-তিন কোটি টাকা নিয়ে তারা নির্বাচনে যাচ্ছে।’ আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে শাহজাহান ওমর নিজেই বিষয়টি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপি, বিএনএমের বিষয়ে মূল্যায়ন জানতে শাহজাহান ওমর রেগে যান।
শাহজাহান ওমর বলেন, ‘রাবিশ! ওগুলো তো ফকিরনি পার্টি। দুই-তিন কোটি টাকা নিয়ে নির্বাচনে যাচ্ছে। যোগ্যতা থাকলে সরাসরি যাও। যোগ্যতা আছে বিধায় নেত্রী (শেখ হাসিনা) আমাকে মনোনয়ন দিয়েছেন।’
প্রসঙ্গত, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর