October 12, 2026, 1:31 pm

তিন মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

Reporter Name
  • আপডেট Tuesday, February 6, 2024
  • 150 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর শাহজাহানপুর, পল্টন ও রমনা মডেল থানার পৃথক তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ তিন মামলায় জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। আদালতে শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানার পৃথক ছয়টি মামলায় মির্জা আব্বাসকে জামিন দেন আদালত। এর মধ্যে পল্টন থানার চারটি ও রমনা থানার দুটি মামলা রয়েছে। কিন্তু বাকি তিন মামলায় জামিন নাকচ করে দেন। সেই নাকচের পরে আজ আবার পুনরায় জামিন চেয়ে আবেদন করেন মির্জা আব্বাস। শুনানি শেষে আজ সেই তিন মামলায় জামিন দেওয়া হয়। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ বিষয়ে শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর