August 18, 2026, 3:34 pm

তিন দিনের ব্যবধানে আবার হ্যাটট্রিক মেসির

স্পোর্টস ডেস্ক ::
  • আপডেট Wednesday, October 23, 2024
  • 112 জন দেখেছে

সম্প্রতি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এবার দ্বিতীয়ার্ধে নেমে ইন্টার মায়ামির হয়ে ৩ গোল করলেন লিও। জাতীয় দলের পর ক্লাবের হয়েও হ্যাটট্রিক করলেন বিশ্বসেরা লিওনেল মেসি। মাত্র তিন দিনের ব্যবধানে হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার অধিনায়ক। তার হ্যাটট্রিকের সুবাদে মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি। দুটি গোল করেছেন মেসির বন্ধু লুইস সুয়ারেজও। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও জয় তুলে নিলেন মেসিরা।
নিউ ইংল্যান্ডকে হারিয়ে তাদেরই রেকর্ড ভাঙলেন মেসিরা। ২০২১ সালে মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পেয়েছিল। শনিবারের ম্যাচের পর মায়ামির পয়েন্ট হলো ৭৪। দেশের হয়ে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে ফেরা মেসিকে প্রথম একাদশে রাখেননি মায়ামি কোচ। ৩৭ বছরের স্ট্রাইকারের ধকল কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন জেরার্ডো মার্তিনো।
ম্যাচের শুরুতে দাপট ছিল নিউ ইংল্যান্ডেরই। ৩৪ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ২ মিনিটের মাথায় গোল করেন লুকা লাঙ্গোনি। ৩৪ মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান বৃদ্ধি করেন ডিলান বোরেরো। পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠেন মায়ামির ফুটবলাররা। ৪০ ও ৪৩ মিনিটে পর পর দুই গোল করে দলকে সমতায় ফেরান সুয়ারেজ। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-২ ফলে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি করেন মায়ামি। নিউ ইংল্যান্ডের আর কোনো প্রতিরোধ কাজে আসেনি। ৫৮ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। মেসি নামার পর আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে মায়ামি। যদিও ৭২ মিনিটে নিউ ইংল্যান্ডের একটি গোল বাতিল করেন রেফারি। এর পর ৭৮, ৮১ ও ৮৯ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। প্রথম গোলটি করেন বন্ধু সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে। দ্বিতীয় গোলটির ক্ষেত্রেও মেসি সাহায্য পান বার্সেলোনার পুরনো সতীর্থ জর্জি আলবার। তৃতীয় গোলটিও মেসি করেন সুয়ারেজের পাস থেকে। প্রতিযোগিতায় ১৯ ম্যাচে ২০ গোল এখন মেসির।
ম্যাচশেষে মেসিকে পরিবর্তন হিসাবে নামানো নিয়ে মায়ামির কোচ মার্তিনো বলেছেন, বড় চোট থেকে সেরে ওঠা এবং আবার খেলানোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হয়েছে। জাতীয় দল এবং আমরা মেসিকে নিয়ে সতর্ক ছিলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর