July 6, 2026, 1:04 pm

তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে : মির্জা আব্বাস

Reporter Name
  • আপডেট Saturday, December 20, 2025
  • 156 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন মানে দেশে গণতন্ত্র ফিরছে বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগণ তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত। আজ শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে, যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন আজকে সেই গণতন্ত্র সাথে নিয়ে আসছেন তারেক রহমান। তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।’
মির্জা আব্বাস বলেন, ‘গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না। যারা ষড়যন্ত্র করছেন, সাবধান হয়ে যান। আমরা সরকারের সাথে সাক্ষাৎ করে একাধিকবার বলেছি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। কিন্তু আমাদের সহযোগিতা তো নেয়ার চেষ্টা না করে বরং দেশবিরোধীদের সাথে চলছেন। যখন অগ্নিসন্ত্রাস চলছে, মব চলছে তখন কোথায় আইনশৃঙ্খলা বাহিনী! উল্টো বিএনপিকে দোষারোপ করার অপচেষ্টা হচ্ছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর