July 9, 2026, 1:30 pm

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • আপডেট Saturday, July 19, 2025
  • 76 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা আশরাফ সেতুর সামনে এসে জড়ো হন। পরে একত্রিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়। গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ এ বিক্ষোভ মিছিল করা হয়।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা,টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভেন্ডার, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, যুবদল নেতা মশিউর রহমান, কর্মজীবি দলের নেতা আইয়ুব মিয়া, বিএনপি নেতা এডভোকেট শহিদুল ইসলাম, ফারুক গাজী, শাহিন মিয়া, খোকন, কবির হোসেন, বাবুল মিয়া,যুবদল নেতা আলমগীর পাঠান,শামিম বাবু, আলী হোসেন,বাবু,অপু,মোমেন,ফরহাদ,শ্যামল,দিপু,হাবিব মোল্লা,শাহাবুদ্দিন, হেলিম,জাফর,বাদল,তারেক,মাসুদ, শাহজাহান, রফিক, লাভলু, রাকিব, লিটন গাজী, বাবু, সেচ্ছাসেবক দল নেতা রমজান আলী বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।
সমাবেশে বক্তৃতা বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর