June 4, 2026, 2:44 am

তারেক রহমানের গণসংবর্ধনায় গাজীপুরবাসীও ইতিহাসের স্বাক্ষী হতে চায়: মঞ্জুর রনি

Reporter Name
  • আপডেট Wednesday, December 24, 2025
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের আগমন উপলক্ষে ৩০০ ফিটের গণসংবর্ধনায় টঙ্গী গাজীপুরের ৯৯ হাজার মানুষ উপস্থিত হয়ে ইতিহাসের স্বাক্ষী হতে চায়। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের শেখ হাসিনার সরকারের আমলে আমরা অত্যাচার নির্যাতন সহ্য করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিলাম। তাই নেতার আগমনকে স্বাগত জানাতে আমাদের যত কষ্টই হউকনাকেন শৃঙ্খলার মধ্যে থেকে অনুষ্ঠানকে সফল করে তুলবো।
গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে কয়েকবার গণসংবর্ধনাস্হল পরিদর্শন করা হয়েছে উল্লেখ করে মঞ্জুর রনি বলেন, ২৫ ডিসেম্বর বাংলার ইতিহাসে আরেকটি ইতিহাস রচিত হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে টঙ্গী-কামারপাড়া সংযোগ সড়ক সংলগ্ন নবী বাংলোয় অনুষ্ঠিত তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন গণসংবর্ধনা অনুষ্ঠানের চতুর্পাশে বারবার শ্লোগান উঠবে, তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম, টঙ্গী-গাজীপুর, টঙ্গী-গাজীপুর!
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রফেসর বসির উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ডঃ মোহাম্মদ শহীদুজ্জামান, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুস সালাম শামীম, সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহবায়ক এডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ন আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাশেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ গাজীপুর মহানগরের বিভিন্ন থানা টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রস্তুতি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর