স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে গাজীপুর মহানগর কৃষক দল প্রস্তুতিমূলক মতবিনিময়সভা এবং র্যালীর আয়োজন করে। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর বিএনপি’র কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মইজউদ্দিন তালুকদার যুগ্ম আহবায়ক মোঃ সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান বাবুল ও সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু প্রমুখ। আলোচনা সভা শেষে মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমানের নেতৃত্বে বিএনপি অফিস চত্বর থেকে গাজীপুর শহরে একটি র্যালি বের হয়।