May 26, 2026, 1:00 pm

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণার প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Wednesday, July 16, 2025
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা ও অবমাননার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ করেছে বিএনপি। আজ বুধবার দেবিদ্বার নিউমার্কেট এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ করে তারা।
বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন, তারেক রহমান ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। মিটফোর্ড হাসপাতালের মতো ঘটনাতেও বিএনপিকে জড়াতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা সম্পর্কে সচেতন। জামায়াত ও এনসিপির সঙ্গে গোপন আঁতাতও এখন আর গোপন নেই। বিক্ষোভে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর