স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ক্যাম্পাসে “জুলাই গণহত্যার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার জুলাই দ্রোহ বিক্ষোভ মিছিল” অনুষ্ঠিত হয়। বাদ আসর মাদ্রাসা প্রধান ফটক থেকে এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)। ভিপি ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম।
জুলাই মাসে সংঘটিত গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।এই প্রতিষ্ঠান থেকে জুলাই বিপ্লবে ৫ জন শিক্ষার্থী শহীদ হয়। আয়োজকরা জানিয়েছেন, তারা গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাবেন। এই কর্মসূচিতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
মাওলানা মিজানুর রহমান তার বক্তব্য বলেন- “জুলাই গণ হত্যার বিচার অতি দ্রুত না করলে ছাত্র জনতা আবারো রাজপথে নামবে।” টাকসু’র ভিপি ইকবাল কবির তার বক্তব্য বলেন-“গণ হত্যার বিচার অতি বিলম্ব বাস্তবায়ন করে হবে। অতি দ্রুত আওয়ামী লীগ ও হাসিনার বিচার করতে হবে।
জিএস সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন-“জুলাই আন্দোলন আমরা মিল্লাত পরিবার থেকে ৫ জন শহীদ হয়।আমরা অতি দ্রুত হত্যা কারিদের বিচারের দাবি জানাই। সন্ধায় ৬টা ২০মিনিটে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।