July 7, 2026, 7:45 am

তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

Reporter Name
  • আপডেট Saturday, October 7, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিতর্কিত বক্তব্যের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেছেন, ‘যদি ক্ষমা না চান তাহলে, তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে।’ আজ শনিবার (৭ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনের কালভার্ট রোডে বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। ইসলমী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ অক্টোবর এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় স্যাংশন কোথায় ভিসানীতি। তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে, আমেরিকারও দিল্লিকে দরকার। দিল্লি আছে আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে হবে না সবার সঙ্গে বন্ধুত্ব হবে। শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছেন।’

ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে রেজাউল করিম বলেন, আমরা আশ্চার্য হয়ে গেছি, যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিচালনা করে। এ সরকারের মুখপাত্র ওবায়দুল কাদের বক্তব্য রেখেছেন দিল্লি আছে তো, আমরা আছি। এ দিয়ে তিনি কী বোঝাতে চান, আমাদের দেশকে স্বাধীন দেশ হিসেবে তিনি স্বীকৃতি দিতে চান না। আমাদের এ দেশকে তিনি অঙ্গরাজ্য বানাতে চায়। কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, এটা স্বাধীন বাংলাদেশ।

তিনি বলেন, ‘লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। কোনো দালালের জায়গা বাংলার জমিনে হবে না। ওবায়দুল কাদেরকে বলবো, আপনি দেশের মানুষের কাছে ক্ষমা চান। যদি ক্ষমা না চান। তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। এসময় তিনি আগামী ১৩ অক্টোবর দৈনিক বাংলা মোড়ে শ্রমিক সমাবেশ, ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর