May 18, 2026, 2:15 pm

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

Reporter Name
  • আপডেট Thursday, August 31, 2023
  • 157 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতির মাধ্যমে দেশের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে এই সরকারের নেতারা। এই দেশটা ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, মানবতা বিপন্ন হবে; আর আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এই সবের পরিবর্তন আমাদেরই করতে হবে।’ 

বুধবার বিকালে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরও বলেন, ‌ ‘তাদের সুবিধা মতো বানানো সংবিধানে ভোট হবে, এটা আমরা মেনে নিব না।’

তিনি বলেন, ‘আমরা এই সরকারকে বলি অবৈধ সরকার। অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত আমরা মেনে নিব না। বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে’।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর ও প্রেসিডিয়াম সদস্য হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহা. আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর