July 25, 2026, 3:34 pm

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ

Reporter Name
  • আপডেট Monday, March 9, 2026
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক চালক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আজ সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ফ্লাইওভারের ওপর একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালককে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে আবারও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর