July 9, 2026, 12:14 pm

ঢাকা উত্তর সিটির ১৮নং ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, September 6, 2024
  • 116 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: ঢাকা মহানগর উত্তর সিটিতে গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতার কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার কালা চাঁদপুর থেকে শুক্রবার এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ডেঙ্গু সচেতনতার কার্যক্রম উদ্বোধন করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, কালাচাঁদপুর সোসাইটির সভাপতি এম এ জব্বার, কালাচাঁদপুর সোসাইটির নেতা দেলোয়ার খান, গুলশান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ, গুলশান থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আকরাম হোসেনসহ ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শরীফ উদ্দিন জুয়েল বলেন, কালা চাঁদপুর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে পুরো এলাকায় এ কর্মসূচি চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর