July 7, 2026, 6:29 am

ঢাকার ডেমরায় ৬ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, October 4, 2023
  • 149 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ঢাকার ডেমরায় ৬ কোটি টাকা মূল্যের ৩৩ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।আজ বুধবার ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি)  নূরজাহান আক্তার সাথী অভিযান পরিচালনা করে এ জমি উদ্ধার করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেমরা থানার পাইটি মৌজার প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ নং খাস খতিয়ানের সিটি ৬০০৯ দাগের ৩৩ শতক খাস জায়গা উদ্ধার করা হয়েছে। এ সময় খাসজমি উদ্ধার করে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন যাবত এ জায়গা দখল করে মাছ চাষ করে আসছিলেন। খবর পেয়ে ডেমরা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন।  এসময় ডেমরা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার, তহসিলদার সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, চলমান খাস জমি উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডেমরায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর