August 24, 2026, 2:17 am

ঢাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • আপডেট Saturday, October 28, 2023
  • 148 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় সংঘর্ষ ধাওয়া, পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনার পর হরতাল ডেকেছে দলটি। পরে জামায়াতও আলাদা করে হরতাল আহ্বান করেছে। এ অবস্থায় রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে রাত থেকে রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। এদের মধ্যে রমনায় ১, মতিঝিলে ২ ও পল্টনে ২ প্লাটুন বিজিবি টহলে থাকবে। সচিবালয়ে ২ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর