July 8, 2026, 1:01 pm

ঢাকায় এসেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, October 16, 2023
  • 112 জন দেখেছে
দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। তাঁর এ সফরে আসন্ন জাতীয় নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সফরকালে আফরিন আখতার পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন।

গত সপ্তাহে শ্রীলঙ্কায় আফরিন আখতারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ নিয়ে পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর এই কর্মকর্তার সঙ্গে নির্বাচন ও মানবাধিকারসহ বেশ কয়েকটি বিষয়ে ‘খুব ভালো ও ইতিবাচক’ আলোচনা হয়েছে। আফরিন আখতারকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ‘বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর