October 12, 2026, 1:54 pm

ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আর্থিক সহযোগিতায় টঙ্গী সরকারি হাসপাতালে জিএমপির ইসিজি মেশিন হস্তান্তর

Reporter Name
  • আপডেট Wednesday, October 22, 2025
  • 101 জন দেখেছে

শারমিন আক্তার:: টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের কাছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আর্থিক সহযোগিতায় ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন হস্তান্তর করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান। গতকাল বুধবার সকাল ১১টার দিকে হাসপাতালের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান।
এ সময় কমিশনার জাহিদুল হাসান বলেন, ভালো কাজের কোনো প্যারামিটার হয় না। সমাজের সামর্থবান মানুষ দায়িত্বশীল আচরণ করলে দেশ পরিবর্তন সম্ভব। পুলিশ শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নয় পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসক ও রোগীদের জন্য সার্বিক সহযোগিতা করা হবে।
এ সময় হাসপাতালের চিকিৎসক ডা. খাইরুল কবির রাজিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দক্ষিণ বিভাগের উপ কমিশনার মহিউদ্দিন আহমেদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র জোনাল ম্যানেজার মনসুর হেলাল, হাসপাতালে সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ, টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, ছাত্র প্রতিনিধি ও জাতীয় যুব শক্তি গাজীপুর মহানগর শাখার মূখ্য সংগঠক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, এনসিপি নেতা আসাদুজ্জামান দিপুসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর