May 25, 2026, 12:30 pm

ডেমরায় ৩ শতাধিক শ্রমজীবীর মাঝে পুলিশের পানি-স্যালাইন বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, April 22, 2024
  • 80 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তীব্র তাপপ্রবাহে রাজধানীর ডেমরায় শ্রমজীবী মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ব্যস্ততম এলাকায় প্রতিদিনের ন্যায় ৩ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ সারুলিয়া, হাজীনগর, স্টাফ কোয়ার্টার, বড়ভাঙ্গা, ডগাইর এলাকায় দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত থেকে পানি বিতরণ করেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস ও ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দারসহ অন্যান্য পুলিশ সদস্যরা। অটোরিকশা চালক মকবুল মিয়া এক বোতল ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে বলেন, ‘পুলিশের এ মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। বর্তমানে বাংলাদেশের পুলিশ মানবিকতায় কাজ করে যাচ্ছে বলে সবাই খুশি। পুলিশের এমন কর্মকাণ্ড এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।’
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, উত্তপ্ত বায়ুতে জনজীবন বিপর্যস্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে ডেমরা থানা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ অব্যাহত রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর