May 25, 2026, 12:15 pm

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৭

Reporter Name
  • আপডেট Saturday, June 17, 2023
  • 125 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন । এদের মধ্যে ঢাকায় ৪০২ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ৯১১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২২৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৪ হাজার ৬০৩ জন। এদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৫৭৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৪৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর