July 8, 2026, 11:32 am

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৬০

Reporter Name
  • আপডেট Monday, October 9, 2023
  • 118 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে (রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৬০ জন। আজ সোমবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭৫৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৮ হাজার ৮৪৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৮১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৬ হাজার ৩০৮ জন। ঢাকায় ৮৫ হাজার ৩৯৬ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩০ হাজার ৯১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর