May 30, 2026, 9:53 pm

ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু, ১৭ জনই ঢাকার

Reporter Name
  • আপডেট Wednesday, July 19, 2023
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। মৃতদের মধ্যে ঢাকা শহরেরই ১৭ জন। আর ঢাকার বাইরের দুজন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  মোট ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ বুধবার সকাল ৮টা থেকে তার পূর্ববর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯২ জন। আক্রান্তের দিক থেকে চলতি বছরের মধ্যে এটি সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরের ২৫ হাজার ৭৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট পাঁচ হাজার ৫৫২ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৩৭০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ১৮২ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২৫ হাজার ৭৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৩৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন নয় হাজার ৩৯৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৪ জন। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ৯১৫ জন ও ঢাকার বাইরে সাত হাজার ১৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর