May 25, 2026, 8:44 pm

ডিএমপি কমিশনারের সাথে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Wednesday, April 3, 2024
  • 91 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সাথে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই)  একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার দুপুরে ডিএমপি কমিশনার কার্যালয়ে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের এফবিআই’র এ্যাসিসটেন্ট লিগ্যাল এ্যাটাচ রবার্ট জে ক্যামেরন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিষ্ট মোহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে বাংলাদেশ ও আমেরিকার পুলিশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, অংশীদারিত্বের মাধ্যমে পুলিশ সার্ভিসকে এগিয়ে নেয়া, পেশাগত মানোন্নয়নে পরস্পরকে সহযোগিতা প্রদান করা এবং সার্বিক নিরাপত্তা ও কর্মপরিকল্পনার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর