August 25, 2026, 3:15 am

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের চকলেট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, February 1, 2024
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’- এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। বিশেষ এ দিনটিকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ উৎসব আয়োজন করেছে নগরবাসীর নিয়োজিত থাকা এ সংস্থাটি।
ডিএমপির চকলেট উৎসবে বুধবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে বেলুন উড়িয়ে কলেজটিতে চকলেট বিতরণ উৎসব উদ্বোধন করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় করার কথা জানান।
এদিকে মন্ত্রী এবং পুলিশ সদস্যদের কাছ থেকে এভাবে চকলেট পেয়ে খুশি শিক্ষার্থীরাও। কলেজটির একাধিক শিক্ষার্থী ঢাকা টাইমসকে বলেন, পুলিশ নিয়ে অনেকের নানারকম ভাবনা, অনেকে পুলিশকে ভয় পায়। তারা এভাবে আমাদের পাশে এলে সেই ভয়টা আমাদের থাকবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর