October 10, 2026, 12:47 pm

ডিএনসিসির সব এলাকায় একযোগে শুরু হচ্ছে মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Wednesday, September 18, 2024
  • 121 জন দেখেছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব এলাকায় আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এক যোগে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, একযোগে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আগামীকাল ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া আগামীকাল ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করবেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। আগামীকাল সকাল সাড়ে ৯ টায় মেরুল বাড্ডার ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর