July 9, 2026, 2:54 pm

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ

Reporter Name
  • আপডেট Sunday, May 5, 2024
  • 100 জন দেখেছে

খেলা ডেস্ক :: টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে সফরকারীদের ১২৪ রানে অলআউট করার পর ৮ উইকেটের জয় পায় টাইগাররা।
বাংলাদেশ একাদশে আজ পরিবর্তন নেই। জিম্বাবুয়ে একাদশে দুটি পরিবর্তন এসেছে। আজ অভিষেক ঘটছে সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের। আর দলে এসেছেন আইনস্লে এনদোলভু। বাদ পড়েছেন শন উইলিয়ামস ও ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুই, আইনস্লে এনদোলভু, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর