May 31, 2026, 5:10 am

টাঙ্গাইল কারাগারের বন্দিরা কর্মসংস্থানের সুযোগ পাবেন : উপদেষ্টা ফরিদা

Reporter Name
  • আপডেট Sunday, June 29, 2025
  • 55 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিদের জন্য তাঁতযন্ত্র স্থাপন ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (২৮ জুন) বিকেলে জেলা কারাগারে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, টাঙ্গাইলের ঐতিহ্য ও বাংলাদেশের অন্যতম জিআই পণ্য টাঙ্গাইল শাড়ির সুনাম ধরে রাখার নিমিত্ত ও সুপ্রশিক্ষিত শ্রমিকের ঘাটতি দূর করার জন্য কারাগারে বন্দিদের মাঝে টাঙ্গাইল শাড়ি উৎপাদনের প্রশিক্ষণের কার্যক্রম চালু করা হলো। এতে এ উদ্যোগের ফলে বন্দিরা প্রশিক্ষিত হয়ে কর্মসংস্থানের সুযোগ খুঁজে পাবে। পাশাপাশি তারা চারিত্রিক সংশোধনের মাধ্যমে সুনাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির, মো. মোহাইমিনুল ইসলাম, টি.এম.এ.মুকিত, লাবিবুজ্জামান মুস্তাবীন, জেল সুপার মো. শহিদুল ইসলাম ও জেলার মোহাম্মদ হাবীবুর রহমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর